বিজ্ঞানীরা বহু বছর ধরেই কৃত্রিম হিরে তৈরির নানা উপায় উদ্ভাবন করেছেন। কিন্তু সম্প্রতি টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন, যা সব প্রচলিত কৌশলকেই ছাপিয়ে গেছে।
তাঁরা বিশেষভাবে প্রস্তুত করা নমুনাকে ইলেকট্রন বিমের সংস্পর্শে এনে দেখেছেন, এই প্রক্রিয়ায় শুধু ন্যানোডায়মন্ড বা ক্ষুদ্র হিরে গঠিত হয় তাই না —বরং ইলেকট্রন বিমে সাধারণত যে ক্ষতি জৈব পদার্থের ওপর হয়, সেটিও আশ্চর্যভাবে রোধ করা যায়।
বিজ্ঞানীরা মনে করছেন এই যুগান্তকারী আবিষ্কার ভবিষ্যতে উন্নত মাইক্রোস্কোপি, ইমেজিং ও বিশ্লেষণ প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিতে পারে।
You must be logged in to post a comment.