Andromeda

প্রতিবেশী গ্যালাক্সী অ্যান্ড্রোমিডা – মেসিয়ার ৩১ বা M31

প্রতিবেশী গ্যালাক্সী অ্যান্ড্রোমিডা – মেসিয়ার ৩১ বা M31

এটা হচ্ছে আমাদের প্রতিবেশী গ্যালাক্সী অ্যান্ড্রোমিডা। একে মেসিয়ার ৩১ বা M31 নামেও ডাকা হয়। আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও, ভবিষ্যতের এক মহাজাগতিক নাটক অপেক্ষা করছে এর জন্য।

আজ থেকে প্রায় ৪ থেকে ৫ বিলিয়ন বছর পর, আমাদের নিজেদের মিল্কিওয়ে গ্যালাক্সির সঙ্গে অ্যান্ড্রোমিডার এক বিশাল সংঘর্ষ হওয়ার সম্ভাবনা (৫০%) রয়েছে। বিজ্ঞানীরা এই দুটি গ্যালাক্সির মিলনে তৈরি হতে যাওয়া নতুন গ্যালাক্সির নাম দিয়েছেন ‘মিল্কড্রোমিডা’ বা ‘মিল্কোমিডা’।

গ্যালাক্সির ভেতরকার নক্ষত্রদের মাঝখানের দূরত্ব অনেক বেশি এবং বেশিরভাগ জায়গাই ফাঁকা। তাই এই ঘটনাটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের মতো হবে না বরং মনে হবে দুটি বিশাল মৌমাছির ঝাঁক একে অপরের ভেতর দিয়ে নীরবে উড়ে যাচ্ছে।

তবুও মহাকর্ষ বলের প্রভাবে গ্যালাক্সিগুলোর আকারে আসবে ব্যাপক পরিবর্তন। প্রচুর গ্যাস ও ধূলিকণা সংকুচিত হওয়ার ফলে বর্তমানের চেয়ে প্রায় দশগুণ বেশি হারে নতুন নক্ষত্রের জন্ম হতে থাকবে।

প্রায় ৫০ কোটি বছর ধরে চলবে এই মিলন প্রক্রিয়া। কিন্তু এই বিপুল কর্মযজ্ঞের ফলে গ্যালাক্সির সঞ্চিত গ্যাস বা জ্বালানি দ্রুত ফুরিয়ে যাবে। ফলে একসময় নতুন তারা জন্ম নেওয়া বন্ধ হয়ে যাবে। ধীরে ধীরে কোলাহল থেমে গিয়ে ‘মিল্কড্রোমিডা’ পরিণত হবে বয়স্ক তারায় ভরা এক শান্ত ও মৃতপ্রায় গ্যালাক্সিতে।

ক্রেডিট: NASA/JPL-Caltech/UCLA




Neighbourhood Galaxy Andromeda – Messiah 31 or M31

This is our neighbourhood Galaxy Andromeda. It is also called Messiah 31 or M31. Although it seems calm, apparently, a future cosmic drama is waiting for it.

After nearly 4 to 5 billion years from now, we are (50%) likely to have a massive clash between Andromeda and our own Milky Way Galaxy. Scientists named the new galaxy to be built in the combination of these two galaxies ‘Milkdromida’ or ‘Milcomida’.

The distance between the stars inside the galaxy is very high, and most places are empty. So this incident won’t be like a car collision, but it looks like two huge bees flying silently through each other.

Yet there will be a significant change in the shape of galaxies due to the influence of the strong gravitational force. The shrinking of huge gas and dust will continue to create new stars at about ten times higher than the current rate.

This meeting process will continue for about 50 crore years. But this massive workforce will run out of galaxy-stored gas or fuel quickly. So once new stars stop being born. Slowly, the noise will stop and turn into ‘Milkdromida’ in a calm and deadly galaxy full of aged stars.

Credit: NASA/JPL-Caltech/UCLA

You must be logged in to post a comment.