ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি ও গড পার্টিকেল: কোথা থেকে শুরু হলো বিভ্রান্তি?
বিজ্ঞানী মহলে অনেক দিন ধরেই তিনটি শব্দ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা যায়—ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, আর গড পার্টিকেল। এদের নামেই যেন রহস্য, আর তাই অনেকেই ভাবেন এগুলো একে–অপরের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। বাস্তবে, বিজ্ঞান বলছে—এরা তিনটি ভিন্ন জগতের তিনটি সম্পূর্ণ আলাদা ধারণা। আজকের প্রতিবেদনে মহাবিশ্বের এই তিনটি রহস্যকে বিশদভাবে ব্যাখ্যা করা হলো।
“God Particle” নামটি আসলে বিজ্ঞানের নয়—জনপ্রিয় সংস্কৃতির সৃষ্টি। এর প্রকৃত নাম হিগস বোসন, যা ২০১২ সালে CERN-এর লার্জ হ্যাড্রন কোলাইডারে প্রথম শনাক্ত করা হয়। এই কণাটি হিগস ফিল্ডের অংশ, আর হিগস ফিল্ডই মহাবিশ্বের অন্যান্য কণাকে ভর দেয়। অর্থাৎ মানুষ, গ্রহ, নক্ষত্র সবকিছু যে ‘ওজন’ বা mass ধারণ করে তার মূল পেছনে কাজ করছে এই হিগস ফিল্ড। হিগস বোসন হলো একটি চিহ্ন, যা প্রমাণ করে ফিল্ডটি সক্রিয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী যন্ত্রের ভেতরে ক্ষণিকের জন্য জন্ম নিয়ে হিগস বোসন আমাদের জানিয়েছে যে, মহাবিশ্বের বুনন শুধু আলো আর কণায় নয়, বরং গভীরতর এক কুয়াশাময় ফিল্ডে ভরপুর।
ডার্ক ম্যাটার কী?
এটি এমন এক ধরনের পদার্থ যা চোখে দেখা যায় না, আলো প্রতিফলন বা শোষণ করে না—তবুও এর উপস্থিতি মহাবিশ্বে স্পষ্ট। দূরবর্তী গ্যালাক্সিগুলোর ঘূর্ণনগতিতে অস্বাভাবিকতা দেখে বিজ্ঞানীরা বুঝতে পারেন, দৃশ্যমান পদার্থের ভর দিয়ে এসব গতিকে ব্যাখ্যা করা যায় না। গ্যালাক্সির চারদিকে যেন এক অদৃশ্য গ্র্যাভিটি বেল্ট—যা তাদের ছড়িয়ে পড়া থেকে রক্ষা করছে। সেটিই ডার্ক ম্যাটার। বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বের ২৭% এই অদেখা পদার্থে গঠিত, কিন্তু এখনো এর কণাকে শনাক্ত করা যায়নি। সবচেয়ে সম্ভাব্য প্রার্থী WIMPs, axions ও sterile neutrinos—যাদের অস্তিত্বও এখনো পরীক্ষায় ধরা দেয়নি। এবং গুরুত্বপূর্ণ হলো ডার্ক ম্যাটারের কোনো কণা’কে বিজ্ঞান কখনো God Particle বলেনি; এটি সম্পূর্ণ আলাদা ক্ষেত্রের রহস্য।
ডার্ক ম্যাটারের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আরেকটি প্রধান কারণ হলো ডার্ক এনার্জি। নামের মধ্যে “ডার্ক” থাকলেও দুই ধারণা এক নয়। ডার্ক ম্যাটার গ্যালাক্সিকে ধরে রাখে, কিন্তু ডার্ক এনার্জি গ্যালাক্সিকে দূরে ঠেলে দেয়। ১৯৯৮ সালে আবিষ্কার হলো মহাবিশ্ব শুধু প্রসারিতই হচ্ছে না, বরং ক্রমশ আরও দ্রুত বিস্তৃত হচ্ছে। এর পেছনে রয়েছে এক অদৃশ্য, রহস্যময় শক্তি যার নাম ডার্ক এনার্জি। বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বের ৬৮%-ই এই শক্তি। এটি কোনো কণা নয়, বরং স্পেসের ভেতরে থাকা শক্তির ঘনত্ব—যা জায়গাকে নিজেই প্রসারিত করে। কোনো “গড পার্টিকেল” এখানেও নেই।
জনপ্রিয় বিজ্ঞানের লেখায় বা সামাজিক মাধ্যমে একটি ভুল ধারণা প্রায়ই দেখা যায়—ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি কি গড পার্টিকেলের মতো কোনো কণা দ্বারা তৈরি? কারণ তিনটি বিষয়ই রহস্যময়, অদৃশ্য, আর বোঝা কঠিন। কিন্তু বৈজ্ঞানিক সত্য হলো—
⊗ গড পার্টিকেল = হিগস বোসন (একটি কণা)
⊗ ডার্ক ম্যাটার = অদৃশ্য পদার্থ
⊗ ডার্ক এনার্জি = স্পেসের শক্তি
এরা তিনটি তিন জগতের বাসিন্দা। একটিকে অন্যটির অংশ ভাবা বৈজ্ঞানিকভাবে ভুল।
আজকের পর্যবেক্ষণে মহাবিশ্বের উপাদানগুলোকে এমনভাবে ভাগ করা যায়—
⊗ ডার্ক এনার্জি: ৬৮%
⊗ ডার্ক ম্যাটার: ২৭%
⊗ দৃশ্যমান পদার্থ: ৫%
আর গড পার্টিকেল?
এটি ২০১২ সালের এক পরীক্ষার ফল—যা দৃশ্যমান পদার্থের ফিল্ড কাঠামোর অংশমাত্র।
মহাবিশ্বের নাট্যমঞ্চে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি ও গড পার্টিকেল, এই তিনটি চরিত্র একই মঞ্চে দাঁড়ালেও তাদের ভূমিকা তিন রকম। হিগস বোসন আমাদের ভরের জন্মের গল্প শোনায়, ডার্ক ম্যাটার গ্যালাক্সিকে অদৃশ্য শক্তিতে আঁকড়ে রাখে, আর ডার্ক এনার্জি মহাবিশ্বকে দ্রুত প্রসারিত করে দূর পর্যন্ত ঠেলে দেয়। এদের একসাথে জুড়ে “গড পার্টিকেলের মতো কিছু” এই ধারণা ভুল; বিজ্ঞান সুনির্দিষ্টভাবে জানায়: এরা তিনজন তিন অচেনা পথের পথিক।
Dark Matter, Dark Energy & God Particle: Where did the confusion begin?
Confusion among common people over three words in the scientific palace—Dark Matter, Dark Energy, and God Particle. Mystery in their names, and so many think they are directly related to each other. In reality, science says—these are three completely different concepts from three different worlds. Today’s report explains these three mysteries of the universe in detail.
The name “God Particle” is not actually a scientific term—a creation of popular culture. The real name of this is Higgs Boson, first identified in CERN’s Large Hadron Collider in 2012. This particle is part of the Higgs Field, and the Higgs Field is the other particles of the universe. This Higgs Field is working behind the roots of people, planets, stars everything that bears ‘weight’ or mass. The Higgs Boson is a sign that proves the field is active. Born for a moment within the world’s most powerful device, the Higgs Boson informed us that the weaving of the universe is filled with not only light and particles, but a deep, foggy field.
What is dark matter?
It is a substance that is invisible to the eye, does not reflect light or absorb—yet its presence is evident in the universe. Scientists can understand the abnormalities in the rotation of remote galaxies; therefore, these are unexplained. An invisible gravity belt around the galaxy—that’s protecting them from spread. That’s the dark matter. Scientists think 27% of the universe consists of this unseen substance, but its particles have not yet been identified. The most possible candidates are WIMPs, axions and sterile neutrinos—whose existence hasn’t yet been tested. And more importantly, science has never called a God Particle a particle of dark matter; this is a completely different mystery.
Dark Energy is another main reason for confusion with Dark Matter. Even though there is “dark” in the name, two ideas are not the same. Dark Matter holds the Galaxy, but Dark Energy pushes the Galaxy away. In 1998, the universe is not only expanding, but also expanding faster. Behind it lies an invisible, mysterious force called Dark Energy. Scientists think 68% of the universe is this power. It is not a particle, but the density of energy within space that expands the space itself. No “God Particle” here either.
A misconception is often seen in popular science writing or social media: Is dark matter or dark energy created by any particle like the God Particle? Because three things are mysterious, invisible, and difficult to understand. But the scientific truth is—
⊗ God Particle = Higgs Boson (a particle)
⊗ Dark Matter = Invisible Substance
⊗ Dark Energy = Power of Space
These are the inhabitants of three worlds. Thinking that one part of the other is scientifically wrong.
This is how the elements of the universe can be divided in today’s observation—
⊗ Dark Energy: 68%
⊗ Dark Matter: 27%
⊗ Visible Substance: 5%
And the God particle?
This is the result of a 2012 test, which is just part of the field structure of visible substances.
Dark Matter, Dark Energy, and God Particle in the theatre of the universe, these three characters stand on the same stage, but their roles are three different. Higgs Boson tells the story of our innocent birth, holding the Dark Matter Galaxy in invisible energy, while Dark Energy expands the universe and pushes far. The concept of “something like God Particle” is wrong; Science says specifically: these three are three passengers of unknown path.
Written by – AL MAMUN RITON
“Seek the light of knowledge”
You must be logged in to post a comment.