প্রাচীন মানুষের শৈল্পিক সত্ত্বা

প্রাচীন মানুষের শৈল্পিক সত্ত্বা

ছবিটিকে খুব ভালো করে খুঁটিয়ে না দেখলে এর মাহাত্ম বোঝা সম্ভব হবে না। ছবিতে পাশাপাশি দুটি প্রাণীকে দেখা যাচ্ছে। প্রথম দর্শনে তাদের জীবন্ত বলেই মনে হবে। তবে তারা তা নয়। এগুলি আসলে প্রাগৈতিহাসিক ভাস্কর্য। আশ্চর্য হলেও সত্যি যে এগুলি প্রাচীন মানুষ আজ থেকে প্রায় পনেরো হাজার বছর আগে নিজের হাতে বানিয়েছিল।
ফ্রান্সের লে টুক ডি’অডোবার্টের গুহায় প্রত্নতাত্ত্বিক অভিযানের সময় খুঁজে পাওয়া গিয়েছিল বিখ্যাত এই মাটির বাইসন ভাস্কর্যগুলি।
এগুলো আনুমানিক ১৫,০০০ বছরের পুরনো বলে অনুমান করা হয়, যা উচ্চ প্যালিওলিথিক যুগের ম্যাগডালেনিয়ান সংস্কৃতির সময় তৈরি হয়েছিল। মাটির বাইসন দুটি কাঁচা মাটি দিয়ে হাতের সাহায্যে তৈরি করা হয়েছিল এবং এখনও সেখানে শিল্পীর আঙুলের চিহ্ন দেখা যায়।
আশ্চর্য ব্যাপার হল এতো বছর পরও গুহার স্থিতিশীল পরিবেশের কারণে ভাস্কর্যগুলি বেশ ভালভাবে সংরক্ষিত রয়েছে। সভ্যতা শুরুর আগে প্রাচীন মানুষের শৈল্পিক সত্ত্বার এ এক অত্যাশ্চর্য নমুনা।



If you don’t look at the picture very well, you will not understand the greatness of it. Picture shows two animals side by side. They will feel alive at first sight. But they are not it. These are actually prehistoric sculptures. Surprisingly but true that these ancient people made by themselves about fifteen thousand years ago today.
The famous clay bison sculptures were discovered during an archaeological expedition in the Le Tuc d’Adoberte cave, France.
These are estimated to be about 15,000 years old, formed during the Magdalenian culture of the high Palaeolithic era. Clay bison was made with two raw clays, and there are still fingerprints of the artist.
Surprisingly, after all these years, the sculptures are still well preserved due to the stable environment of the cave—a stunning example of the artistic being of ancient people before the beginning of civilisation.

You must be logged in to post a comment.