সূর্যের আলোয় প্লাস্টিক থেকে হাইড্রোজেন

সূর্যের আলোয় প্লাস্টিক থেকে হাইড্রোজেন

সূর্যের আলোয় প্লাস্টিক থেকে হাইড্রোজেন


দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের এক অবিশ্বাস্যকর আবিষ্কার যা বদলে দেবে ভবিষ্যৎ পৃথিবী কে ।
♦️ দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা একটি বিপ্লবী প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা প্লাস্টিক বর্জ্যকে সূর্যের আলো ব্যবহার করে পরিচ্ছন্ন হাইড্রোজেন জ্বালানিতে রূপান্তরিত করতে সক্ষম। এই প্রযুক্তি কেবল প্লাস্টিক দূষণ হ্রাস করবে না, সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও বড় অগ্রযাত্রা করবে। গবেষণাটি কোরিয়া ইনস্টিটিউট অব এনার্জি রিসার্চের (কেআইইআর) ড. চোং-পিও চোর নেতৃত্বে সম্পন্ন হয়েছে, যেখানে তারা পুনর্ব্যবহার অযোগ্য থার্মোসেট প্লাস্টিক দিয়ে হাইড্রোজেন উৎপাদন করেছেন।
♦️ প্রযুক্তির মূল বৈশিষ্ট্য হলো একটি ভাসমান সৌর অনুঘটক (floating solar catalyst) তৈরি করা হয়েছে, যা সূর্যের আলোকে কাজে লাগিয়ে প্লাস্টিক বর্জ্যকে হাইড্রোজেনে রূপান্তরিত করে। প্রতি কেজি বর্জ্য প্লাস্টিক থেকে প্রায় ১৩০ গ্রাম হাইড্রোজেন উৎপাদন সম্ভব হচ্ছে। এয়ার-ওয়াটার ইন্টারফেসে অনুঘটক স্থিতিশীল রেখে এই প্রক্রিয়া সম্পন্ন হয়, যা পরিবেশ বান্ধব ও কার্যকর।
♦️ এই পদ্ধতির মাধ্যমে প্লাস্টিক দূষণকেও উল্লেখযোগ্য হ্রাস করা সম্ভব হবে এবং পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে। যত দ্রুত সম্ভব এটি বাণিজ্যিক করে বিশ্বব্যাপী পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি সবুজ জ্বালানির প্রসার ঘটানো কর্মসূচিতে যুক্ত করা হবে। ড. চো এবং তার দল একটি পূর্ণাঙ্গ প্লান্ট তৈরির পরিকল্পনা করছেন যা দিনে দুই টন প্লাস্টিক প্রক্রিয়াকরণে সক্ষম হবে।
♦️ সম্প্রতি বিশ্বব্যাপী পরিচ্ছন্ন সবুজ হাইড্রোজেন জ্বালানির প্রতি আগ্রহ বাড়ছে কারণ এটি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড মুক্ত করে শক্তি উৎপাদন করে, যা জলবায়ু পরিবর্তনের বিরূদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি আগামী দিনে পরিবেশ বান্ধব শক্তি উত্পাদনে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে, যেখানে তেল, কয়লা বা প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীলতা কমানো সম্ভব হবে।

🔸 সংক্ষেপে, সূর্যের আলোয় প্লাস্টিকের নবজন্ম দক্ষিণ কোরিয়ার এক অভিনব ও অর্থনৈতিক প্রযুক্তি যা বর্জ্য সমস্যা ও জ্বালানি সংকট একইসঙ্গে সমাধানে পথ দেখাচ্ছে। এটি পরিবেশের জন্য একটি দৃষ্টান্তমূলক উদ্ভাবন এবং ভবিষ্যতের পরিচ্ছন্ন শক্তির অন্যতম শক্তিশালী পথ হতে যাচ্ছে বায়ো-ইঞ্জিনিয়ারিং ।




Hydrogen from plastic in sunlight


An incredible discovery by South Korean scientists that will change the future of the world.
South Korean scientists have developed a revolutionary technology that can convert plastic waste into clean hydrogen fuel using sunlight. This technology will not only reduce plastic pollution but also make a breakthrough in the production of clean energy. The research was conducted under the leadership of Dr Chong-po Cho of the Korea Institute of Energy Research (KIER), where they produced hydrogen from non-recyclable thermoset plastic.

South Korean scientists have developed a revolutionary technology that can convert plastic waste into clean hydrogen fuel using sunlight. This technology will not only reduce plastic pollution but also make a breakthrough in the production of clean energy. The research was conducted under the leadership of Dr Chong-po Cho of the Korea Institute of Energy Research (KIER), where they produced hydrogen from non-recyclable thermoset plastic.
The key feature of the technology is the creation of a floating solar catalyst, which converts plastic waste into hydrogen using sunlight. About 130 grams of hydrogen can be produced from each kilogram of waste plastic. This process is completed by keeping the catalyst stable at the air-water interface, which is environmentally friendly and effective.
This method will also significantly reduce plastic pollution and increase the use of clean energy. It will be commercialised as soon as possible and added to the program to reduce global environmental pollution and promote green energy. Dr Cho and his team are planning to build a full-scale plant that will be able to process two tons of plastic per day.
Recently, there has been a growing interest in clean green hydrogen fuel worldwide because it produces energy without releasing carbon dioxide into the atmosphere, which is an important step against climate change. This South Korean technology could open up a new horizon in environmentally friendly energy production in the future, where it will be possible to reduce dependence on oil, coal or natural gas.
In short, the rebirth of plastic in sunlight is a novel and economical technology from South Korea that shows the way to solve the waste problem and the energy crisis at the same time. It is an exemplary innovation for the environment and is going to be one of the powerful paths to clean energy of the future, bioengineering.


You must be logged in to post a comment.