উম্মতীর জন্য শাফাআত: শেষ দিনের মহান আশ্বাস
একসময় আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের কিয়ামতের দিনের এক ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিচ্ছিলেন, যখন মানুষ চরম বিপদে পড়বে এবং অসহায় হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে।
নাফসী! নাফসী!
রাসূলুল্লাহ (সাঃ) বললেন, কিয়ামতের দিন যখন কঠিন বিচারের মুহূর্ত আসবে, তখন সেই ভয়াবহতা দেখে সকল নবী ও রাসূলগণও ভীত-সন্ত্রস্ত হয়ে যাবেন। তাঁরা আল্লাহর দরবারে নিজেদের বাঁচাতে ব্যাকুল হয়ে বলবেন:
“নাফসী! নাফসী!” (অর্থাৎ: আমার প্রাণ! আমার প্রাণ!)
সকলের মুখে থাকবে নিজেদের মুক্তির জন্য আকুতি। কিন্তু সেই চরম সংকটের দিনে, মানবজাতির মুক্তির জন্য এক ভিন্ন কণ্ঠস্বর শোনা যাবে।
উম্মতী! উম্মতী!
নবীজি (সাঃ) বললেন, সেই ভয়াবহ দিনেও আমি আমার উম্মতের কথা ভুলব না। আমি তখন বলব:
“উম্মতী… উম্মতী…” (অর্থাৎ: হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচান!)
ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করবে: “হে মুহাম্মদ , আপনি কাকে খুঁজছেন?”
আমি বলব: “যে ব্যক্তি অন্তরে সামান্যতম ঈমান নিয়েও আমাকে মানতো—আমি তাকে খুঁজছি।”
ঈমানের কণিকায় মুক্তি
এরপর আল্লাহ তাআলা সেই মহান শাফাআতের অনুমতি দেবেন। আল্লাহ বলবেন:
“হে মুহাম্মদ , যান… এবং যার হৃদয়ে এক কণিকা মাত্র ঈমান আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে আনুন।”
রাসূলুল্লাহ (সাঃ) আবার ফিরে গিয়ে সেই সব লোকদেরও বের করে আনবেন।
আল্লাহ আবার নির্দেশ দেবেন:
“আরও যান। যার অন্তরে খেঁজুরের বীজের পরিমাণও ঈমান আছে, তাকেও উদ্ধার করুন।”
নবীজি (সাঃ) আবারও শাফাআত করবেন।
অবশেষে আল্লাহ বলবেন:
“হে মুহাম্মদ , যার অন্তরে সরিষার দানার পরিমাণ ঈমান আছে, তাকেও আপনি বের করে আনুন।”
নবীজি (সাঃ) তখন আল্লাহর কুদরত দেখে কৃতজ্ঞচিত্তে বলবেন: “হে আমার প্রতিপালক… যথেষ্ট।”
তখন আল্লাহ তা’আলা সেই শাফাআত কবুল করে বলবেন: “আজ তোমার সুপারিশ গ্রহণ করা হলো। তোমার উম্মতের প্রতি আমার রহমত সীমাহীন।”
এইভাবে, নবীজি (সাঃ)-এর সীমাহীন ভালোবাসা এবং আল্লাহর দয়ার মাধ্যমেই সর্বনিম্ন ঈমান নিয়েও বহু উম্মত কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করবে।
শিক্ষা:
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা চিরস্থায়ী। কিয়ামতের দিনে সামান্যতম ঈমানের অস্তিত্বও আল্লাহ্র রহমত ও নবীজির শাফাআতের মাধ্যমে মুক্তির কারণ হতে পারে। আমাদের উচিত সবসময় ঈমানকে সতেজ রাখা। (আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানী শক্তি দান করুন এবং আল্লাহর প্রতি অনুগত রাখুন। আমীন।)
উম্মতের জন্য শাফাআতের মহান আশ্বাস সহীহ হাদিসে বহু জায়গায় বর্ণিত আছে, বিশেষ করে, ইমাম বুখারীর হাদিস (হাদিস: ৬৩০৫)
You must be logged in to post a comment.